মানব সেবা ও সমাজ

মানুষের পাশে, মানুষের কথা

২০২২ সাল থেকে সাংবাদিকতা করছি। আমার কাছে এটা শুধু পেশা নয়, দায়িত্ব। প্রবাসী মানুষের জীবন, অভিবাসনের খবর আর লন্ডনের বাঙালি কমিউনিটির কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

তিন দেশে প্রবাসজীবন কাটিয়ে জানি নতুন দেশে শুরু করা কতটা কঠিন। তাই মানবাধিকার ও সমাজকর্মের সাথে যুক্ত থাকি, আর "Life in London" কমিউনিটির মাধ্যমে লন্ডনে বসবাসরত মানুষদের তথ্য ও সহায়তা দিতে চেষ্টা করি।

বাংলাদেশী ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ইউকে

বর্তমানে সভাপতি।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি ইতালি

প্রতিষ্ঠাতা সভাপতি, ২০০৭–২০১২।

ইতালির কাউন্সিল নির্বাচন

২০০৬ সালের ডিসেম্বরে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা।

ছাত্র রাজনীতি, বাংলাদেশ

ছাত্রজীবনে সক্রিয় ছিলাম।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন

২০২২ সালে লিবারেল ডেমোক্র্যাটসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা।

সততা

যা করি, সত্যিকারভাবে করি। বাড়িয়ে বলি না।

পরিশ্রম

দিনের পর দিন লেগে থাকা — সাফল্যের এর চেয়ে ছোট পথ জানি না।

শেখা

DOS থেকে AI — প্রতিটি যুগে নতুন করে শিখেছি।

মানুষ

প্রযুক্তি তখনই অর্থবহ, যখন তা মানুষের কাজে আসে।

এই পাতাটি শেয়ার করুন FacebookWhatsAppLinkedIn
মোহাম্মদ শফিউল আলমসাংবাদিক · সমাজকর্মী · প্রযুক্তিবিদ — লন্ডন
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগ · SA SYNEXIS™