টাইপরাইটার থেকে AI — এক দীর্ঘ পথচলা
১৯৮৮ সালের শেষের দিকে প্রথম কম্পিউটারে হাত দিয়েছিলাম। তখন DOS, WordStar আর dBase III Plus-এর যুগ। সেই কৌতূহলই আমাকে সারাজীবন প্রযুক্তির সাথে বেঁধে রেখেছে।
জীবিকার টানে ১৯৯২ সালে ওমান, ১৯৯৫ সালের শেষে ইতালি, আর ২০১৫ সালে লন্ডন। প্রতিটি দেশে নতুন ভাষা, নতুন মানুষ, নতুন করে শুরু। ইতালিতে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার আর নেটওয়ার্কের কাজ করেছি। লন্ডনে রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রপার্টি ব্যবসা, নিজের কোম্পানি গড়া, আবার ওয়েবসাইট আর সিআরএমের কাজ — জীবন যখন যেখানে নিয়ে গেছে, পরিশ্রম দিয়ে পথ তৈরি করেছি।
মাঝে প্রযুক্তি থেকে লম্বা একটা বিরতি ছিল। ২০২৬ সালে আবার নতুন করে শুরু করেছি — এবার AI আর অটোমেশন নিয়ে, নিজের কোম্পানি SA SYNEXIS™-এর মাধ্যমে। গত কয়েক মাস প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করে সবকিছু নতুন করে গড়ে তুলেছি, এবং এখনো শিখছি।